মূল অংশে যান

আমাদের কথা

আমরা কারা, কেন কাজ করি, আর কীভাবে চলে।

নামটার মানে

অভিজ্ঞানম্ শব্দটি সংস্কৃত। এর মানে চিনতে পারা, স্বীকৃতি দেওয়া।

আমাদের কাজটাও তাই। যাঁদের কেউ দেখে না, তাঁদের দেখা। যাঁদের কথা কেউ শোনে না, তাঁদের কথা শোনা। কলকাতা থেকে শুরু, এখন সীমান্ত পর্যন্ত।

আমরা কোনও বেতনভুক সংস্থা নই। সবাই স্বেচ্ছাসেবক। যে টাকা আসে, তা সরাসরি কাজে যায়।

ছবি আসছে

আমরা যা মানি

উপস্থিত থাকা

দূর থেকে সাহায্য নয়। গিয়ে, বসে, সময় দেওয়া।

সম্মান রেখে

কাউকে করুণার পাত্র বানিয়ে নয়। সমানভাবে।

নিজেদের মাটিতে

যে উৎসব, যে ভাষা, যে সংস্কৃতি আমাদের, সেটাই সঙ্গে নিয়ে যাই।

কোনও প্রত্যাশা ছাড়া

কিছু ফেরত পাওয়ার আশায় নয়।

টাকা কোথায় যায়

কোনও অফিস নেই, কোনও বেতন নেই, কোনও বিজ্ঞাপনের খরচ নেই। যা আসে, তা খাবারে, ওষুধে, বইয়ে আর যাতায়াতে যায়।

সহযোগিতা করুন

ওষুধ ও ডাক্তার

মেডিকেল ক্যাম্পের ওষুধ, আর ডাক্তারদের যাতায়াত।

বই ও পড়ার সামগ্রী

ছাত্রছাত্রীদের হাতে সরাসরি।

উৎসবের খরচ

রাখি, মিষ্টি, খাবার, আর সীমান্তে পৌঁছনোর গাড়ি।