আমাদের কাজ
তিনটে কাজ, একটাই কারণ: যেখানে সাহায্য পৌঁছয় না, সেখানে পৌঁছনো।
মেডিকেল ক্যাম্প
গ্রামে ডাক্তার পৌঁছয় না, তাই আমরা ডাক্তার নিয়ে যাই।
মসলন্দপুর, আমডোবা, চারঘাট। রবিবার সকালে ক্যাম্প বসে, ডাক্তার দেখেন, ওষুধ দেওয়া হয়। কোনও খরচ নেই।
ছবি আসছে
উৎসবে পাশে থাকা
উৎসব সবার। যেখানে পৌঁছয় না, সেখানে আমরা নিয়ে যাই।
পেট্রাপোল সীমান্তে, বনগাঁয়, রাখি উৎসব। এ বছর ছিল পঞ্চম বার।
ছবি আসছে
পড়াশোনায় সাহায্য
বইয়ের অভাবে পড়া থেমে যাওয়া উচিত নয়।
মেধাবী ছাত্রছাত্রীদের হাতে বই ও পড়ার সামগ্রী তুলে দেওয়া হয়। গত বার ৩২ জন।
ছবি আসছে